| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোয়ালঘরের সিঁধ কেটে ৪ গরু চুরি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৯:৩০:২৩:অপরাহ্ন  |  ৪৭৬ বার পঠিত
গোয়ালঘরের সিঁধ কেটে ৪ গরু চুরি

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঝড়বৃষ্টির সুযোগে এক কৃষকের গোয়ালঘরের সিঁধ কেটে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ আফজাল হোসেনের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুর মধ্যে রয়েছে বিদেশি জাতের ৩টি গাভী ও একটি দুধের বাছুর।

ভুক্তভোগী কৃষক আফজাল হোসেন জানান, রাত প্রায় ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে গোয়ালঘরের দেয়াল ভাঙা দেখতে পান। কাছে গিয়ে দেখেন, গোয়ালঘরে একটি গরুও নেই। পরে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে উঠে বুঝতে পারেন সবগুলো গরু চুরি হয়ে গেছে।

তিনি আরও বলেন, ঝড়বৃষ্টির কারণে রাতে বাড়ির বারান্দায় বসেছিলাম। আবহাওয়া শান্ত হলে ঘুমিয়ে পড়ি। সেই সুযোগে চোরেরা গোয়ালঘরের দেয়াল কেটে গরুগুলো নিয়ে যায়। এতে আমার সংসারে বড় ধরনের ক্ষতি হয়ে গেল।

বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক জানান, ঘটনাটি রাতেই থানার ওসিকে অবহিত করা হয়েছে। পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাবে বলে আশ্বাস দিয়েছে। পাশাপাশি স্থানীয়দেরও বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪