| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির তুরাগ থানায় নতুন ওসি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ২১:৫৪:০৬:অপরাহ্ন  |  ৪৭৪ বার পঠিত
ডিএমপির তুরাগ থানায় নতুন ওসি

সিনিয়র রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে  পদায়ন করা হয়েছে। 

বুধবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক  আদেশে পল্লবী থানার পরিদর্শককে (তদন্ত) এ পদায়ন করা হয়। এর আগে মোস্তাফিজুর রহমান ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) ছিলেন।

এছাড়া একই আদেশে আরও তিন পরিদর্শককে বদলি করা হয়েছে। তারা হলেন- তুরাগ থানার ওসি রফিকুল ইসলামকে ডিএমপির গোয়েন্দা বিভাগে, খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ আবদুল আলীমকে গোয়েন্দা বিভাগে ও ডিএমপি ডিবির সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের পরিদর্শক সোহরাব আল হোসাইনকে  খিলক্ষেত  থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়।  

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪