| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল, প্রাণে বাঁচলেন চালক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ০৬:৪৩:৫৯:পূর্বাহ্ন  |  ২৬৬৫০ বার পঠিত
ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল, প্রাণে বাঁচলেন চালক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বন্ধ রেলগেট অমান্য করে পকেট গেট দিয়ে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হলেও চালক অপু মিয়া (৩৯) অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-টঙ্গী রেললাইনের টঙ্গী নতুন বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত অপু মিয়া গাজীপুরের পূবাইল এলাকার পদহারবাইদ গ্রামের বাসিন্দা এবং সাইফুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় গেট বন্ধ ছিল। এ অবস্থায় অপু মিয়া মোটরসাইকেল নিয়ে পকেট গেট দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। মোটরসাইকেলটি লাইনে উঠতেই ট্রেনের ধাক্কায় সেটি ছিটকে পড়ে।

তবে দ্রুত লাফ দিয়ে সরে যাওয়ায় তিনি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান, যদিও আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুর আলম হোসেন জানান, সিগন্যাল পড়ায় রেলগেট বন্ধ ছিল। ঝুঁকি নিয়ে পকেট গেট দিয়ে পারাপারের চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় রেলক্রসিংয়ে নিরাপত্তা বিধি অমান্যের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, এ ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত না হলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা থেকেই যায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪