| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিবন্ধনবিহীন পোর্টাল বন্ধে সময় বেঁধে দিল এসএমপি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ০৬:৫৫:১০:পূর্বাহ্ন  |  ২২৯ বার পঠিত
নিবন্ধনবিহীন পোর্টাল বন্ধে সময় বেঁধে দিল এসএমপি

সিলেট প্রতিনিধি: জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুসরণ না করে পরিচালিত নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার (২৯ এপ্রিল) এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে কিছু পোর্টাল কোনো ধরনের নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে এবং এসব প্ল্যাটফর্মে ভুল, অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে।

এসব সংবাদের মাধ্যমে অপপ্রচার, মানহানিকর তথ্য ও রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এ পরিস্থিতিতে গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে—অর্থাৎ আগামী ১ মে সন্ধ্যা ৬টার মধ্যে—নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালগুলোকে দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ দিয়েছে এসএমপি।

এছাড়া নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

একই সঙ্গে নিবন্ধনবিহীন পোর্টালে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক, কমেন্ট বা প্রচার থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪