| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুঁজিবাজারে চতুর্থ দিনে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৫ ইং | ১১:৫৪:৪৫:পূর্বাহ্ন  |  ১৬৭৭৪৫৫ বার পঠিত
পুঁজিবাজারে চতুর্থ দিনে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : পুঁজিবাজারে চতুর্থ কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের বাজারে সবকটি সূচকের উত্থান হয়েছে, বেড়েছে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ৮ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৭ পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ২০২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১১২ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৮২ কোম্পানির শেয়ারের দাম।

এ, বি এবং জেড- তিন ক্যাটাগরিতেই দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। বিশেষ করে লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরির ২১৬ কোম্পানির মধ্যে ১৩২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪১ এবং অপরিবর্তিত আছে ৪৩ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই ব্লক মার্কেটে ২৭ কোম্পানির ৩৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। লাভেলো সর্বোচ্চ ২১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

সারাদিনে ডিএসইতে ৩২৭ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৩১৩ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ৫.৪০ শতাংশ দাম কমে তলানিতে ফার্স্ট ফাইন্যান্স।

ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হয়েছে, সার্বিক সূচক বেড়েছে ২৩ পয়েন্ট।

লেনদেন হওয়া ১৯৩ কোম্পানির মধ্যে ৭৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৭ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৪২ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে মোট ২৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ১১ কোটি ১০ লাখ টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ট্রাস্ট ব্যাংক এবং ৯ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রনিক্স। সূত্র : ইউএনবি



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪