| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ কুইচি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১৩:৫২:৩৭:অপরাহ্ন  |  ৩০৭ বার পঠিত
অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ কুইচি

রিপোর্টার্স২৪ ডেস্ক: মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকং পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে ভেড়ে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর থেকেই জাহাজটি থেকে অকটেন খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইড শিপিং লাইন।

এটি চলতি এপ্রিল মাসে আসা অকটেনের তৃতীয় চালান। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল।

জানা গেছে, দৈনিক গড়ে ১ হাজার ২০০ টন চাহিদার হিসাবে এই মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে দেশের জ্বালানি চাহিদা দুই মাসেরও বেশি সময় মেটানো সম্ভব হবে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে বুধবার তিনটি জাহাজ বার্থিং নিয়ে তেল খালাস শুরু করেছে।

তিনি আরও বলেন, বন্দরের ডলফিন জেটিতে মাত্র তিনটি বার্থ থাকায় সব জাহাজকে একসঙ্গে খালাস দেওয়া সম্ভব হয় না। পাশাপাশি আবহাওয়ার প্রতিকূলতার কারণে কার্গো খালাস কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪