| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১৬:৫৬:২৭:অপরাহ্ন  |  ৩৩৭ বার পঠিত
জয়পুরহাটে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নানা আয়োজনে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২ টায় শহরের কলেজ রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, জয়পুরহাট জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের সভাপতি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, জয়পুরহাট পুলিশ সুপারের মিডিয়া উইং পরিদর্শক জাহাঙ্গীর আলম, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক সাহাবুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি ৭বছরে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাধারণ জনগনের আস্থা অর্জন করেছে। আগামীতে পত্রিকাটি দেশ ও জনগনের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন। এসময় উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪