| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেল পরিমাপে কারচুপি: ফিলিং স্টেশনকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১৪:১৪:০৭:অপরাহ্ন  |  ৭৮৭৫১৯ বার পঠিত
তেল পরিমাপে কারচুপি: ফিলিং স্টেশনকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০এপ্রিল) দুপুরে সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন'স. ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে ডিজেল পরিমাপ করে প্রতি ৫ লিটারে প্রায় ২৩০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আরোপ করেন।

এ সময় আসাদুজ্জামান রুমেল জানান,দীর্ঘদিন ধরে ভোক্তাদের কাছ থেকে তেল কম দেওয়ার অভিযোগ আসছিল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪