| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ২০:৪৭:৪৮:অপরাহ্ন  |  ৩৮৬ বার পঠিত
টাঙ্গাইলে অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মর্মান্তিক দুর্ঘটনায় মিজানুর রহমান (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে হাসপাতালের লিফটে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান টাঙ্গাইল জেলার মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের বাসিন্দা। তিনি ডায়াবেটিসজনিত জটিলতায় চিকিৎসাধীন ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, হাসপাতালের ৯ম তলায় চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে অক্সিজেন দেওয়া হয়। এ সময় অক্সিজেন সিলিন্ডারটি তার বেডের কিনারায় ঝুলিয়ে রাখা হয়েছিল। পরে লিফটে করে নিচে নামানোর সময় নিচতলা থেকে লিফট ৯ম তলায় পৌঁছালে রোগী ও স্বজনরা বের হওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই অসতর্কভাবে রাখা অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে সিলিন্ডারটি পড়ে গিয়ে মিজানুর রহমানের মাথায় আঘাত করে এবং তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে, হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার ডা. বুলবুল আহমেদ বলেন, রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। চিকিৎসায় কোনো অবহেলা ছিল না বলেও তিনি দাবি করেন। লিফটে নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানান তিনি।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু বলেন, ঘটনাটি যেভাবে ঘটেছে তা স্পষ্টতই অব্যবস্থাপনার ইঙ্গিত দেয়। তবে বিষয়টি তদন্ত করে দেখতে একটি কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪