| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় পরিত্যক্ত ভবনে মাদক সেবনকালে যুবককে কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ০০:৩৮:০১:পূর্বাহ্ন  |  ১১৪২ বার পঠিত
ভাঙ্গায় পরিত্যক্ত ভবনে মাদক সেবনকালে যুবককে কারাদণ্ড

ফরিদপুর(ভাঙ্গা) প্রতিনিধি: রাতের অন্ধকারে মাদক সেবনকালে সোহাগ সিকদার নামে এক যুবককে আটকের পর সাত দিনের বিনাশ্রম কারাদন্ডসহ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 বৃহস্পতিবার সন্ধ্যায়  (৩০ এপ্রিল) ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে এঅভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ সংশ্লিষ্টরা জানিয়েছেন , আইনশৃঙ্খলা সভায় বুধবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ উপস্থিত বক্তারা মাদক ও মাদক সেবীদের ভয়াবহতা চিত্র তুলে ধরে অভিযোগ করেন। এ ঘটনার একদিন পর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সোহাগ শিকদারকে হাতেনাতে গ্রেপ্তার করার পর আদালত তাকে সাজা প্রদানসহ অনাদেয় জরিমানা করে। সোহাগ শিকদার উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের কাসেম শিকদারের ছেলে। 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম গণমাধ্যম কর্মীদের জানান, মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর এর সংশ্লিষ্ট ধারায় ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত যুবক অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এধরনের অপরাধের পুনরাবৃত্তি করবেন না মর্মে অঙ্গীকার করেন। মামলায় ভাঙ্গা থানার এসআই মো: আ: করিম প্রসিকিউশন দাখিল করেন বলে ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্টরা জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪