| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছেলেকে নিয়ে পরীমণির স্নিগ্ধ মুহূর্ত, ভক্তদের মুগ্ধতা

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১২:০৭:৩২:অপরাহ্ন  |  ৬৯৯ বার পঠিত
ছেলেকে নিয়ে পরীমণির স্নিগ্ধ মুহূর্ত, ভক্তদের মুগ্ধতা

বিনোদন ডেস্ক: সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলে পূণ্যর সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, রঙিন পোশাকে সেজেছেন মা-ছেলে দুজনই। পরীমণির পরনে ছিল বেগুনি রঙের সুতি শাড়ি, চুলে গোঁজা সাদা ও বেগুনি ফুল। অন্যদিকে ছোট্ট পূণ্যকে দেখা গেছে খয়েরি রঙের নকশা করা পাঞ্জাবিতে।

প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে মা-ছেলের নির্মল হাসি ও গভীর মমত্ববোধ। কখনো সিঁড়িতে বসে, আবার কখনো ছেলেকে বুকে জড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন পরীমণি। ছবির ক্যাপশনে তিনি সংক্ষিপ্তভাবে লিখেছেন, আমার।

পরীমণির এই স্নিগ্ধ উপস্থিতি এবং সন্তানের সঙ্গে এমন মায়াময় মুহূর্ত দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে ভালোবাসা আর শুভকামনায় ভরিয়ে তুলেছেন তারা। একজন লিখেছেন, মাশাল্লাহ, নারীর আসল সৌন্দর্য তার সন্তানের সঙ্গে হাসিখুশি থাকা।” আরেকজনের ভাষ্য, “আপনাকে মা পরী হিসেবে অনেক সুন্দর লাগে।

বর্তমানে পেশাগত ব্যস্ততার পাশাপাশি সন্তানদের প্রতিও সমান মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী। চিত্রনায়ক শরীফুল রাজ-এর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে একক মা হিসেবে তার পথচলা চলছে। মাতৃত্বই এখন তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার—এমনটাই প্রতিফলিত হচ্ছে তার প্রতিটি কর্মকাণ্ডে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪