| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রাজিব মিস্ত্রি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১২:৪১:৩৮:অপরাহ্ন  |  ১১৮৯ বার পঠিত
কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রাজিব মিস্ত্রি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর শামীম (৫৭) হত্যা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ কুষ্টিয়া। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজীব মিস্ত্রি (১৬) এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তিনি উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ গ্রামের বাসিন্দা গাজী মিস্ত্রির ছেলে।

কুষ্টিয়া সিপিসি-১, র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১১টার সময় র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ও র‌্যাব-৫ সদর কোম্পানির একটি যৌথ অভিযানে উক্ত মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ গ্রামের বাসিন্দা গাজী মিস্ত্রীর ছেলে রাজীব মিস্ত্রি (৩২) কে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন থানা রোড নাসিম হেয়ার ড্রেসারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এই হত্যা মামলায় রোববার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের বাসিন্দা বিপ্লব হোসেন (২৬), আলিফ ইসলাম (২৩) ও সোমবার রাতে ইসলামপুর গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থী আলমগীর হোসেন (১৬)কে গ্রেপ্তার করে পুলিশ। এ পর্যন্ত মোট ৪ জন আসামি গ্রেপ্তার হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগে দরবার প্রধান ও পীর আব্দুর রহমান শামীমকে তার আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চার জনের নাম উল্লেখ সহ ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪