| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৫:২৯:৫১:অপরাহ্ন  |  ৯৭১ বার পঠিত
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি: আজ মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের একটি ঐতিহাসিক দিন। সারা দেশের মত কুড়িগ্রামেও এই মে দিবস যথাযোগ্য মযাদায় পালন করেছে এ জেলার শ্রমিকরা।

 শুক্রবার (১ মে) সকাল থেকে বিভিন্ন সংগঠনের শ্রমিক ও নেতৃবৃন্দ তাঁদের নিজস্ব ব্যানারে মিছিল নিয়ে কলেজ মোড় বিজয় স্তম্ভ চত্বরে  জড়ো হয়ে। 

পরে সকল শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মহান মে দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম কুদরত -ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা,জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর  রহমান, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জামাতে ইসলামীর সাধারণ  সম্পাদক মাওলানা  নিজাম উদ্দিন. এনসিপির আহবায়ক মুকুল মিয়া কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি শফি খান প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের উপস্থিতিতে বাস শ্রমিক,ট্রাক শ্রমিক,হোটেল শ্রমিক,ইমারত ও নির্মাণ শ্রসিক,অটোরিকশা শ্রমিক,বিদ্যুৎশ্রমিক,কুলি শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক অংগসংগঠন  র্্যালি বের করে সারা শহর প্রদক্ষিন করে।

সাংবাদিকদের স্বাক্ষাৎকারে হোটেল শ্রমিক সংগঠনের সভাপতি ফজলু মিয়া বলেন আমাদের শ্রমিকদের নায্য বেতন, বোনাস ও নিদিষ্ট কর্মঘন্টা বেঁধে দিতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪