বাগেরহাট প্রতিনিধিঃ ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নতুন প্রভাত’ এ লক্ষ্যকে সামনে রেখে বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার (০১ মে) দিবসটি উপলক্ষে আজ সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। এ সময় উপস্থিত ছিলেন,শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল,বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোল্লা আব্দুর রব, বাস মালিক সমিতির সহ-সভাপতি শাহজাহান মিনা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবুল কাশেম, বাস শ্রমিক ইউনিয়ন এর সমিতির সভাপতি আবুল কাশেম ভূঁইয়া সেলিম,জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দরা।
রিপোর্টার্স২৪/ফয়াসাল