| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে নানা কর্মসুচির মধ্যে দিয়ে মে দিবস পালন

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৯:০১:৪৬:অপরাহ্ন  |  ৮৮৭ বার পঠিত
জয়পুরহাটে নানা কর্মসুচির মধ্যে দিয়ে মে দিবস পালন

জয়পুরহাট প্রতিনিধি: মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। 

শুক্রবার (১লা মে) সকাল সাড়ে ৯ টায় জয়পুরহাট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার আয়োজনে শহরের রামদেও  বাজলা উচ্চ বিদ্যালয় থেকে  জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র‍্যালী নিয়ে সদর উপজেলা পরিষদের হল রুমে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা  প্রশাসক (সার্বিক)  নুরল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক এম এ ওহাব, সদর উপজেলা নির্বাহী অফিসার আশিক উর রহমান, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা শিপলু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি বাবুল করিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।

আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য মজুরি, ওভার টাইম, শ্রমিক নির্যাতন বন্ধ সহ বিভিন্ন দাবি জানান শ্রমিক নেতারা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪