| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—নব প্রভাতের প্রত্যাশায় টাঙ্গাইলে মে দিবস উদযাপন

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৯:৩০:২৫:অপরাহ্ন  |  ১০৩৪ বার পঠিত
সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—নব প্রভাতের প্রত্যাশায় টাঙ্গাইলে মে দিবস উদযাপন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফা হক। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)  সঞ্জয় কুমার মহন্ত। স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিচালক আহমেদ বেল্লাল।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং  বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

বক্তারা  বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সেফটি ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া বক্তারা শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধ এবং শ্রম আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। মালিক ও শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির কথাও উল্লেখ করা হয়।

আলোচনা সভা শেষে মহান মে দিবস ও জাতীয় স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকরা একটি সম্মিলিত  রেলি  বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪