| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় শেষ হলো ২ মাস ব্যাপী যুব উন্নয়নের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৯:৪২:১৭:অপরাহ্ন  |  ১০১৮ বার পঠিত
দাগনভূঞায় শেষ হলো ২ মাস ব্যাপী যুব উন্নয়নের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ

ফেনী প্রতিনিধি : 'প্রযুক্তি নির্ভর যুব শক্তি,পাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় বেকার যুবক ও যুব নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।

যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়) শীর্ষক প্রকল্প কারিগরি সহায়তায় দাগনভূঞা উপজেলায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ২ মাস ব্যাপী তিনটি শিফটে ৪০ জন যুব ও যুব নারীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ভাতা প্রদান, সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ আবদুল মোমেন চৌধুরী, প্রশিক্ষক কাজল মিয়া ও সহকারী প্রশিক্ষক শিমুল হোসেন।

যু্ব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় দাগনভূঞা উপজেলায় ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র এটি। এসি বাসের ভেতরে আসনের সামনে একটি করে রয়েছে কম্পিউটার। সেই কম্পিউটারে বসেই শিক্ষিত যুবক ও যুব নারীরা  প্রশিক্ষণ নেন উপজেলা অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণে।

প্রশিক্ষনার্থী নূর জাহান ও মোঃ মিনহাজ বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের এমন উদ্যোগে বেশ খুশি আমরা। বিনা পয়সায় কম্পিউটারের প্রশিক্ষণ শেষে আমাদের সার্টিফিকেট, যাতায়াত ভাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন বলেন, গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুব ও যুব নারীদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস, গ্রাফিক্স ডিজাইন ও নেটওয়ার্কিং প্রোগ্রাম শেখানো হয়েছে। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্তরা প্রকল্প গ্রহণের ভিত্তিতে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ সহায়তা নিতে পারবেন। গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দূরীকরণসহ কর্মসংস্থানে ভূমিকা রাখবে। উল্লেখ্য, দুই মাস ব্যাপী এ প্রশিক্ষণ গত ১ মার্চ শুরু হয়। ৩০ এপ্রিল সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে ২০ জন যুব ও ২০ জন যুব নারী অংশ নেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪