| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ০০:১৫:৫৮:পূর্বাহ্ন  |  ১৩৭০ বার পঠিত
মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি: আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বাদ মাগরিব চুলকাটি প্রেসক্লাব হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারের ইনসাফ-বারাকাহ হাসপাতালে ড. মাহমুদুর রহমানের পিত্তথলির পাথর অপসারণে অস্ত্রোপচার করা হয়। প্রখ্যাত সার্জন প্রফেসর ডা. মতিয়ার রহমান অস্ত্রোপচারটি পরিচালনা করেন। অপারেশনের পর তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানানো হয়।

আমার দেশ-এর বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, শিক্ষক জিএম মিজানুর রহমান, ব্যবসায়ী শরিফুল ইসলাম টুটুলসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া শরণখোলা, মোংলা, রামপাল ও ফকিরহাট উপজেলার আমার দেশ পত্রিকার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন। শেষে হাফেজ মো. আনিসুর রহমান দোয়া পরিচালনা করেন এবং ড. মাহমুদুর রহমানের আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪