| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেলের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও ছেলেকে আটক করেছে পুলিশ

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ০২:০১:২৫:পূর্বাহ্ন  |  ১৬৩৪ বার পঠিত
জেলের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও ছেলেকে আটক করেছে পুলিশ

বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী গ্রামে হাবিবুর রহমান মোল্লা (৫০) নামের এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকালে তার মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাগরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, রাতের আঁধারে হাবিবুর রহমানকে মারধর ও নির্যাতন করে হত্যা করা হয়। নিহতের শরীরের নাক, মুখমণ্ডল ও ঘাড়সহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলেও জানান তারা।

খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ঘটনাস্থলে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার রহস্য উদ্ঘাটনে নিহতের স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করেছে পুলিশ।

ওসি মজিবুর রহমান জানান, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্ত্রী ও ছেলেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়দের মধ্যে এ মৃত্যু নিয়ে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪