| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৫ বছর পর অবশেষে আমার কথা ভাবল: রাইমা সেন

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১১:৩৪:২৯:পূর্বাহ্ন  |  ১০৪১ বার পঠিত
২৫ বছর পর অবশেষে আমার কথা ভাবল: রাইমা সেন

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী রাইমা সেন অভিনীত নতুন সিনেমা ‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এ সিনেমাটি আগামী ২৯ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে অদিতি চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী প্রমুখ।

একই মাসে রাইমা সেনের আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে। টালিউড সুপারস্টার জিত-এর সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করেছেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমায়, যা আগামী ২৭ মে মুক্তি পাবে। ফলে একই মাসে মুক্তি পাওয়া এই দুই সিনেমার মধ্যে প্রতিযোগিতা তৈরি হয় কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ নির্মিত হয়েছে Windows Production-এর ব্যানারে। এ প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এটিই রাইমা সেনের প্রথম কাজ। অন্যদিকে পরিচালকরাও প্রথমবারের মতো সেন পরিবারের কারও সঙ্গে কাজ করলেন বলে জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এ অভিজ্ঞতা শেয়ার করেন। একইসঙ্গে রাইমা সেনও একটি পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

পরিচালকদের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করে রাইমা লেখেন, ২৫ বছর পর যখন ওরা অবশেষে আমাকে নিয়ে ভেবেছে, তাতে আমার ভীষণ ভালো লেগেছে। কী করব বুঝতে পারছিলাম না। কারণ ওদের সম্পর্কে আমি অনেক কিছুই শুনেছিলাম।

তিনি আরও লেখেন, আমি ভেবেছিলাম ওরা খুব কঠোর পরিচালক। কিন্তু যেদিন নন্দিতা রায়ের সঙ্গে দেখা হলো, মনে হলো সম্পূর্ণ ভিন্ন একজন মানুষকে দেখলাম যিনি অনেকটা আমার মায়ের মতো।

নন্দিতা রায়ের প্রশংসা করে রাইমা বলেন, নন্দিতাদি খুব শান্ত ও দয়ালু মানুষ। পুরো কাজের সময় আমার অনেক খেয়াল রেখেছেন। পাশাপাশি শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেও সহজ-সরল মানুষ হিসেবে উল্লেখ করেন তিনি।

সিনেমাটির শুটিং অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী জানান, পুরো ইউনিটের সঙ্গে এত ভালো সম্পর্ক গড়ে উঠেছিল যে, কখন কাজ শেষ হয়ে গেছে তা বুঝতেই পারেননি। এত কাজ করার পরও কখনো ক্লান্ত লাগেনি। সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। ভবিষ্যতে আবারও তাদের সঙ্গে কাজ করতে চাই, যোগ করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪