| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১০:২০:০৩:পূর্বাহ্ন  |  ৭৬৩০৫৯ বার পঠিত
বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল রেল স্টেশনে 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেন থেকে অচেতন অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে বেনাপোলগামী 'বেনাপোল এক্সপ্রেসে' করে মো. আব্দুল্লাহ আল মামুন (৩৬)সহ আরও দুই অজ্ঞাত ব্যক্তি যাত্রা করছিলেন। পথিমধ্যে কোনো এক সময় তারা ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছালে সহযাত্রীরা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাভারন শাখায় ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে আব্দুল্লাহ আল মামুনের জ্ঞান ফিরেছে, তবে অপর দুইজন এখনও অচেতন রয়েছেন।

অচেতন হওয়া আব্দুল্লাহ আল মামুন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দর্শনা এলাকার বাড়াদী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। অপর দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আশরাফ হোসেন জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪