| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৬:৩০:০৯:অপরাহ্ন  |  ৭৮৫ বার পঠিত
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায়  শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম প্রতিনিধি: নগরের চান্দগাঁও এলাকায় বকেয়া বেতন ও বিভিন্ন দাবি আদায়ে রাস্তায় নেমেছেন আজিম গ্রুপের কয়েকটি অঙ্গ প্রতিষ্ঠানের হাজারো শ্রমিক। তাদের অবরোধ কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার (২ মে) সকালে শ্রমিকরা নগরের সিএন্ডবি চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা সড়ক অবরোধ করলে উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে বের হওয়া অনেক মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, কেউ কেউ বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন পাওনা বকেয়া রাখা হয়েছে। তাদের দাবি, ২০২০ সাল থেকে টিফিন বিল পরিশোধ করা হয়নি, ২০২২ ও ২০২৫ সালের ওভারটাইমের অর্থও বকেয়া রয়েছে। এছাড়া নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ ওঠে।

শ্রমিকরা আরও দাবি জানান, অতিরিক্ত কর্মঘণ্টা কমানো, প্রতি মাসের শুরুতেই বেতন পরিশোধ, শ্রমিকবান্ধব ইউনিয়ন গঠন, আন্দোলনে অংশগ্রহণকারীদের হয়রানি বন্ধ, টিফিন বিল বৃদ্ধি এবং হাজিরা বোনাস চালু করা।

শ্রমিক মো. মাহফুজুর রহমান লিমন জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন দেওয়ার কথা থাকলেও সম্প্রতি কেবল এক মাসের বেতন দেওয়া হয়েছে।

অন্যদিকে নারী শ্রমিকরা অভিযোগ করবন বছরের পর বছর মাতৃত্বকালীন ভাতা বকেয়া।বেতন ও বিভিন্ন ভাতা না দেয়ায় সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি গত পাঁচ বছর ধরে নাস্তার বিলও বকেয়া রয়েছে বলে দাবি করে শ্রমিকরা।

এদিকে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়া যাত্রীদের ক্ষোভও প্রকাশ পেয়েছে। জরুরি কাজে বের হয়েও দীর্ঘ যানজটে আটকে পড়ে শেষ পর্যন্ত হেঁটে যেতে বাধ্য হয়েছেন অনেকেই।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪