| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিপণ না দেওয়ায় অটোরিকশা চালককে হত্যা

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৭:২৬:০৫:অপরাহ্ন  |  ৯৭৯ বার পঠিত
মুক্তিপণ না দেওয়ায় অটোরিকশা চালককে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় নিখোঁজের পর এক অটোরিকশা চালক কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। নিহত রাজিব হোসেন (১৪) উপজেলার দক্ষিণ গাইয়ার গ্রামের অটোরিকশা চালক মোস্তফার ছেলে।

শনিবার (২ মে) দুপুর ১টার দিকে চর-আবাবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের সুপারি বাগান থেকে রাজিবের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টায় রাজিব বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলে, রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

শনিবার দুপুরে গ্রামবাসী বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিবের মরদেহ উদ্ধার করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাজিবের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের দাবি, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে দেখেন। এই ঘটনাটি জানাজানি হলে ওই ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যায় বলে জানান।

নিহত রাজিবের পিতা মোস্তফা বলেন, আমার সম্বল ছিলো রাজিব। ছেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোর রাজিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪