| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৭:৫১:৩৩:অপরাহ্ন  |  ৯৭৪ বার পঠিত
ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি: সারাদেশের সঙ্গে একযোগে ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে শনিবার (২মে) বিকেল ৪টায় ঝিনাইদহ শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল।

এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার মাধ্যমে জেলার শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪