| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৮:৩৯:৩৫:অপরাহ্ন  |  ১৯৯১ বার পঠিত
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার্স ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারিয়া ও টুম্পা নামে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারিয়া সুনামগঞ্জের দিরাই থানার ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে সোনাবো এলাকার মমিনের ভাড়া বাসায় থাকত এবং স্থানীয় লিটল কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

অন্যদিকে টুম্পা একই থানার রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে। সেও পরিবারের সঙ্গে সোনাবো এলাকায় আলাউদ্দীনের বাসায় ভাড়া থাকত ও একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের উভয়ের মা-বাবা গার্মেন্টস শ্রমিক।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে ফারিয়া ও টুম্পা।

এক পর্যায়ে ফারিয়া পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে টুম্পাও তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪