| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৬ জেলে

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৯:০৮:২৫:অপরাহ্ন  |  ১০১৮ বার পঠিত
বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৬ জেলে

রিপোর্টার্স ডেস্ক: সুন্দরবনে বনদস্যুদের হাতে ১৩ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন ছয় জেলে। শনিবার (০২ মে) ভোরে বাড়ি ফেরেন তারা। এর আগে গত ২০ এপ্রিল সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা খাল এলাকা থেকে বনদস্যু শরীফ ও নানাভাই বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে।

তারা হলেন- শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার কালাম ফরাজী, শরণখোলা গ্রামের আনোয়ার বয়াতী, কিবরুল, পিরোজপুরের মঠবাড়িয়ার হরিণটানা গ্রামের মহসিন, আব্দুস সালাম ও আরও এক জেলে। বাগেরহাটের শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার নাজমা বেগম বলেন, আমার স্বামী জেলে কালাম ফরাজীসহ ৬ জেলে মুক্তিপণ দিয়ে ১৩ দিন পর শনিবার ভোরে বাড়ি ফিরেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলা বাজারের দুই মৎস্য ব্যবসায়ী জানান, শরীফ ও নানাভাই বাহিনী গত ২০ এপ্রিল সুন্দরবনের কোকিলমনি ও চাতরা খাল এলাকা থেকে ৬ জেলেকে অপহরণ করে ম্যানগ্রোভ বনের একটি অজ্ঞাত স্থানে আটকে রাখে। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের পর বনদস্যুদের সর্বশেষ দাবিকৃত দেড় লাখ টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনা হয়।

ফিরে আসা জেলেরা জানিয়েছেন, এখনো কয়েকজন মৌয়াল বনদস্যুদের হাতে আটক রয়েছেন।

শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, সুন্দরবনে মুক্তিপণ দিয়ে জেলে ফিরে আসার বিষয়ে তাদের কেউ জানায়নি। বনদস্যুদের হাতে অপহরণের ঘটনায়ও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪