| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ২৩:৫১:৪৪:অপরাহ্ন  |  ১০৩১ বার পঠিত
কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: ​কুষ্টিয়ায় গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। 

শনিবার (২ মে) বিকাল ৪টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে একটি মিছিল শুরু হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​সংক্ষিপ্ত কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর খন্দকার এ কে এম আলী মহসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর এবং কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হুসাইন।

​সমাবেশে বক্তারা সরকারের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কার্ড কার্ড খেলার রাজনীতি বন্ধ করে সুন্দরভাবে দেশ পরিচালনা করুন, অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না। তারা অনতিবিলম্বে জুলাই বিপ্লবের চেতনা ও 'জুলাই সনদ' বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা আরও বলেন, রাজাকার বলে আমাদের দমানো যাবে না। রাজাকার রাজাকার খেলার দিন শেষ হয়ে গেছে। যারা এই ট্যাগ ব্যবহার করে রাজনীতি করতে চেয়েছিল, তারা আজ দেশ ছেড়ে ভিনদেশে আশ্রয় নিয়েছে।

​গণভোটের প্রসঙ্গ টেনে নেতারা বলেন, একই দিনে অনুষ্ঠিত গণভোটের রায় নিয়ে দ্বিমুখী আচরণ মেনে নেওয়া হবে না। একটি রায় মানবেন আর অন্যটি মানবেন না—এমন রাজনীতি জনতা আর বরদাশত করবে না।

​সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহীম খলীল, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি মুফতি বসিমউদ্দীন, এনসিপি নেতা জান্নাতুল ফেরদৌস তনি, আহত জুলাই যোদ্ধা মোঃ উল্লাস, বেলাল মাহমুদ বিপ্লব এবং কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ আবু ইউসুফ।

​বিশাল এই গণমিছিলে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪