| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেবিদ্বারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১২:৫৬:৪৮:অপরাহ্ন  |  ৪৪৩ বার পঠিত
দেবিদ্বারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. খালিদ হোসেন (৮) দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালিদ তার বাবার সঙ্গে দেবিদ্বার পৌর এলাকার বাবুস সালাম হাফিজিয়া মাদরাসা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে বানিয়াপাড়া এলাকায় আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে ভাঙাচোরা সড়কের ঝাঁকুনিতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেবিদ্বার বাবুস সালাম মাদরাসার শিক্ষক মো. আবু সাঈদ জানান, খালিদের বাবা মোয়াজ্জেম হোসেন গত সপ্তাহে মাদরাসায় অফিসিয়াল কাজ দেখাশোনার জন্য চাকরিতে যোগ দেন। সে সময় খালিদ বাবার সঙ্গে নিয়মিত মাদরাসায় আসা-যাওয়া করত। রোববার সকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪