| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৩:০৫:২৯:অপরাহ্ন  |  ৪৩৮ বার পঠিত
দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে পৌর শহরের তেরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াহিদুল ইসলাম কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।

পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূর মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম কেলিসকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুর্গাপুরের একটি বাসা থেকে অভিযুক্ত নূর মোহাম্মদের মা নূরনাহার এবং তার বোন জামাই মাজেদুলকে আটক করে। পরে পুলিশি তৎপরতায় রোববার ভোর রাতে নেত্রকোণার মালনী এলাকা থেকে মূল অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার নূর মোহাম্মদ তেরী বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪