| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে দুদক ও নাশকতার পাঁচ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৩:৪৪:০২:অপরাহ্ন  |  ২৪৪ বার পঠিত
নড়াইলে দুদক ও নাশকতার পাঁচ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জারজিদ মোল্যা (৫৫)-কে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নাশকতার পাঁচ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) মধ্যরাতে উপজেলার পেড়লি ইউনিয়নের খড়রিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জারজিদ মোল্যা খড়রিয়া গ্রামের আব্দুস সামাদ মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জারজিদ মোল্যার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তিনটি মামলা রয়েছে। ওই তিন মামলাতেই তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া কালিয়া থানায় দায়ের করা নাশকতার আরও দুটি মামলায় তার নাম রয়েছে।

শনিবার রাতে তিনি নিজ এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত জারজিদ মোল্যাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪