| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর নিহত

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৪:৩৩:২৪:অপরাহ্ন  |  ৩৪৩ বার পঠিত
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর নিহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের ক্লাবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক ওই গ্রামের মৃত নজের আলীর ছেলে। আহত মনোয়ারা খাতুন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লাবপাড়া এলাকার একটি মার্কেটে মিঠুর দোকানের টিনের ছাউনি দেওয়ার কাজ করছিলেন এনামুল হক। কাজের একপর্যায়ে টিনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে নিচে পড়ে যান।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪