| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে জনসভা ঘিরে সক্রিয় ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৫:০২:৩৬:অপরাহ্ন  |  ৩০৬ বার পঠিত
সিলেটে জনসভা ঘিরে সক্রিয় ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি: সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা চলাকালে সক্রিয় একটি ছিনতাই ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। রোববার দুপুরে র‍্যাব-৯ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

তিনি জানান, জনসভাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষের মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শুরুতে দেশীয় অস্ত্রসহ ৫ জন ছিনতাইকারীকে আটক করা হয়। পরে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এভাবে মোট ১০ জনকে আইনের আওতায় আনা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ এর অধিনায়ক বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪