| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৫:১২:৫৩:অপরাহ্ন  |  ৩২১ বার পঠিত
বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রবিবার (৩ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‍্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, সহকারী জেলা তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. ইয়ামিন আলীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা এ সময় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪