| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পৃথক দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৭:১৩:০৪:অপরাহ্ন  |  ৩৬১ বার পঠিত
পৃথক দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার যশাই ইউনিয়নের নারু কুন্ডুর ঘাট এলাকা থেকে এই পুনঃখনন কাজের উদ্বোধন করেন। খনন কাজের পাশাপাশি পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান মো. চাঁদ আলী খান।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সালাম মিয়া বলেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে খাল পুনঃখনন বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পাংশার এই দুটি খালের কাজ শুরু হলো। খনন কাজ শেষ হলে এলাকার ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, যশাই ইউনিয়নের ঢেঁকিপাড়া খালের ৯ কিলোমিটার পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৯২৭ টাকা। অন্যদিকে, পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের প্রায় ৫ কিলোমিটার খনন কাজে ব্যয় হবে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই দুটি প্রকল্পে সাত শতাধিক অদক্ষ শ্রমিক দিনমজুর হিসেবে কাজের সুযোগ পাবেন।                                

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪