| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোল্লাহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত-২

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৯:২৫:১৮:অপরাহ্ন  |  ৩৮০ বার পঠিত
মোল্লাহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত-২

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা–খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (৩ মে) বিকেলে মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় একটি মোটরসাইকেল ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন নাজমুল হাসান (৫৫), রফিক (৭৫) এবং রেজিনা বেগম (৩০)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসান মারা যান। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বাসিন্দা এবং বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মরত সদস্য ছিলেন।

আহতদের মধ্যে রফিক, পিতা আব্দুল খালেক, নাশুখালী গ্রামের বাসিন্দা এবং রেজিনা বেগম, স্বামী মুসা শেখ, রাজপাট, মোল্লাহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের বর্তমানে চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪