| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুরিকরে মোটরসাইকেলসহ পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ০০:২৪:০৪:পূর্বাহ্ন  |  ১২৬১ বার পঠিত
চুরিকরে মোটরসাইকেলসহ পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ঊনিশ মাইল এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওবায়দুল্লাহ আল মাসুদ নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা রাসেল হোসেনের মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিলেন মাসুদ। পরে ঊনিশ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মোটরসাইকেলের মালিক রাসেল হোসেন জানান, তিনি পাগলাকানাই এলাকায় কোম্পানির টাকা আদায় করছিলেন। এ সময় হঠাৎ দেখতে পান, একজন তার মোটরসাইকেল স্টার্ট দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। তিনি তাৎক্ষণিক ধাওয়া করলেও তাকে ধরতে পারেননি। পরে অন্য একটি মোটরসাইকেলে অনুসন্ধান শুরু করেন।

প্রায় আধা ঘণ্টা পর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি নিজের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে নিহত ব্যক্তি মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, সড়ক দুর্ঘটনায় মাসুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল চুরির বিষয়টি তদন্তাধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪