| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘টক্সিক’ নিয়ে ঘনিষ্ঠ দৃশ্যে কাটছাঁট চাইলেন কিয়ারা

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ০২:৪৯:৩৬:পূর্বাহ্ন  |  ৩০৯ বার পঠিত
‘টক্সিক’ নিয়ে ঘনিষ্ঠ দৃশ্যে কাটছাঁট চাইলেন কিয়ারা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি নতুন কন্নড় সিনেমা ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এ অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন। শুটিং শেষ হওয়ার পর ফুটেজ দেখে তিনি কিছু দৃশ্য সংক্ষিপ্ত করার অনুরোধ করেছেন বলে জানা গেছে।

কিয়ারা আদভানি ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কবীর সিং’, ‘শেরশাহ’ ও ‘গুড নিউজ’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। নতুন এই প্রজেক্টে তার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন দক্ষিণী তারকা যশ।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের আগে কিয়ারাকে দৃশ্য নিয়ে স্বাচ্ছন্দ্যের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে দৃশ্যগুলো দেখার পর তিনি অস্বস্তি প্রকাশ করেন এবং সংশোধনের অনুরোধ জানান।

প্রতিবেদনে আরও বলা হয়, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তার এবং নির্মাতাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলাদা চুক্তি ছিল না। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে যশ বা সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

নয়নতারা ও হুমা কুরেশিসহ আরও অনেক তারকা অভিনীত এই সিনেমা ‘টক্সিক’ ইতোমধ্যে একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের মুখে পড়েছে। প্রথমে ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, সিনেমাটির মুক্তি আবারও অনিশ্চয়তায় পড়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪