| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১২:২১:৪৪:অপরাহ্ন  |  ৩২৮ বার পঠিত
বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

বরিশাল প্রতিনিধি: বরিশালে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবতীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (৩ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাসে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন ওই যুবতী। পরে গোপন তথ্যের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত যুবতী রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এয়ারপোর্ট থানার পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে তাদের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪