| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৪:৩৫:১৬:অপরাহ্ন  |  ১৫৪ বার পঠিত
কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রায়ান (৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে শিশুটি মৃত্যুবরণ করে। রায়ান মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাবিব আলীর ছেলে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ১ মে হামের উপসর্গ নিয়ে শিশু রায়ানকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রোববার দিবাগত মধ্যরাতে শিশুটি মৃত্যুবরণ করে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাসরিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলা হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ৯ জন শিশুর মৃত্যু হলো।

ডা. নাসরিন জানান, মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১,০২৪ জন শিশু ভর্তি হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোতে মোট ৪৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি আছে ১৪৭ জন শিশু।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪