| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৬:২০:০৬:অপরাহ্ন  |  ৩৮৭ বার পঠিত
গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, খাল খননের মাধ্যমে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এই খালকে কেন্দ্র করে পরবর্তীতে এই অঞ্চলে আর কখনো পানির অভাব হবে না। আমরা চেষ্টা করছি গ্রামীণ জনপদকে উন্নয়ন করার জন্য। যদি সেটা উন্নত হয়, তাহলে দেশ উন্নত হবে। সোমবার (৪ মে) সকালে নাটোরের বাগাতিপাড়ায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি এমন একটি দেশ গড়তে, যেন অন্য কারো ওপর আমাদের নির্ভরশীল হতে না হয়। দেশ যদি মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ হয়, পানি ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে আমাদের কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না।

নারীদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীদের উন্নয়নে সব ধরনের কর্মসূচি আমরা হাতে নিচ্ছি। সারা বাংলাদেশে প্রায় লক্ষাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যেখানে ৮০ শতাংশ নারী থাকবে। নারীদের কর্মসংস্থানের জন্য আলাদাভাবে লালপুর-বাগতিপাড়ায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

নির্বাচনী এলাকায় মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে অনেক মাংস হয়। তাই মিট প্রসেসিং জোন করাটা আমাদের জন্য খুব জরুরি। আমাদের উৎপাদিত ফসল অনেক সময় কোল্ড স্টোরেজের অভাবে নষ্ট হয়ে যায়। আমরা একটি সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা করছি—পুরো নাটোরের উন্নয়নের জন্য। আমরা এলাকাভিত্তিক মানুষের কর্মসংস্থান করব। বাইরে থেকে মানুষ না এনে এলাকার মানুষ যেন কর্মসংস্থানের সুযোগ পায়, সেটাই আমরা করব।

এ সময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪