| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত দুই

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৬:২৯:০৬:অপরাহ্ন  |  ৫৯২ বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত দুই

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) ভোরে মহাসড়কের রাবনা ফ্লাইওভার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর এলাকার পিকআপ ভ্যানচালক শাকিল (২২)। তিনি মুরাদ আলীর ছেলে। অপরজন একই এলাকার লাবলু পালের ছেলে ও পিকআপের হেলপার পাপন কুমার পাল (২৬)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফয়সাল জানান, ভোরে যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপ ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক শাকিল ও সহকারী পাপন কুমার পালের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪