| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরে ট্রাকে চাপা পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৬:৪১:১২:অপরাহ্ন  |  ১৯৫ বার পঠিত
নাটোরের লালপুরে ট্রাকে চাপা পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে আশরাফুল (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত আশরাফুল ইসলাম বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।

সোমবার (৪ মে ২০২৬) উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে ব্রীজের ওপর এই মর্মান্তিক ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আশরাফুল ইসলাম লালপুর ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যাওয়ার পথে ঈশ্বরদীগামী একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করেন।

নিহত আশরাফুল ইসলামের মা রুনিফা বেগম জানান, তিনি লালপুর বাজার করার জন্য আসছিলেন। এ সময় লালপুর ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসে নিজেই ছেলের মরদেহ শনাক্ত করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪