| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৭:০১:৩২:অপরাহ্ন  |  ২৩৮ বার পঠিত
দুর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

আনিসুর রহমান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশ পূর্ব মাকড়াইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা আমদানি নিষিদ্ধ ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে এসআই নূর ইসলামের সমন্বয়ে পুলিশের একটি চৌকস টিম দুর্গাপুর ইউনিয়নের পূর্ব মাকড়াইল এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কদ্দুছ বেপারীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৬)।

এ ব্যাপারে এসআই মোঃ নূর ইসলাম বাদী হয়ে আটককৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। তিনি সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে সকলের প্রতি অনুরোধ জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪