| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবুরহাটে বোতলজাত সয়াবিন মজুদ, ৪ প্রতিষ্ঠানের জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৮:৪৮:৪৮:অপরাহ্ন  |  ২৪৫ বার পঠিত
বাবুরহাটে বোতলজাত সয়াবিন মজুদ, ৪ প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে বোতলজাত সয়াবিন মজুদ ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুদ করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স আহিল এন্টারপ্রাইজের মালিককে ৩০ হাজার টাকা, অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স স্মৃতি ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা, বোতলজাত সয়াবিন তেল মজুদ পাওয়ায় হাওলাদার ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা এবং পচা-বাসি মাংস ফ্রিজে সংরক্ষণ করায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় মজুদকৃত ৩২০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করে নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪