| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজের শরীর থেকেই অদ্ভুত গন্ধ পেতাম: জাহ্নবী

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ২০:৩৪:১৭:অপরাহ্ন  |  ২৭৮ বার পঠিত
নিজের শরীর থেকেই অদ্ভুত গন্ধ পেতাম: জাহ্নবী

এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে রয়েছেন। তবে একটা সময়ে সহজ ছিল না জীবন। সেই সময়ে মদে ডুবে থাকতেন জাহ্নবী।

একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেও সুখে রয়েছেন বলে জানা গেছে। তবে একটা সময়ে সহজ ছিল না তার জীবন। সেই সময় মাদকে ডুবে থাকতেন জাহ্নবী। তিনি কি নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন? সে সব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন সহজ সরল রাখতেই পছন্দ করেন জাহ্নবী। প্রকাশ্যে প্রেমিকের কথা বলেন। কিন্তু কেন মদ্যপান করতেন অভিনেত্রী? সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “মদ নিয়ে প্রবল আসক্তি ছিল, এমনটা নয়। কিন্তু আমি প্রায় নিয়মিত মদ্যপান করতাম তখন। আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর আতঙ্কের ঘটনার পরে এই অভ্যাস হয়েছিল আমার। আমাকে মদ্যপান করতেই হবে, এমন একটা ভাবনা কাজ করত।”

আবেগপ্রবণ হয়ে পড়লেই মদ্যপান করতেন জাহ্নবী। বিষয়টি বুঝে উঠতে সময় লেগেছিল অভিনেত্রীর। ক্রমশ বুঝতে পারছিলেন, মদ্যপান তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। সকালবেলাতেও অস্বস্তি হত তার। জাহ্নবীর কথায়, “আমার স্বাস্থ্যের উপর যে প্রভাব পড়ছিল, সেটা আমার ভাল লাগছিল না। সকালে ঘুম থেকে ওঠার পরে যে অনুভূতি হত, তা মোটেই সুখকর ছিল না। নিজের শরীর থেকেই এক অদ্ভুত গন্ধ বেরোত। এই গন্ধ আমার খুব পরিচিত ছিল। আমারই এক চেনা ব্যক্তি, যিনি নেশাগ্রস্ত থাকতেন, তার শরীর থেকে এমন গন্ধ বেরোত।” এই ভাবেই ক্রমশ বুঝলেন, মদ্যপান মোটেই ঠিক নয় স্বাস্থ্যের জন্য। ক্রমশ সেই অভ্যাস ত্যাগ করেন অভিনেত্রী।

উল্লেখ্য, এই মুহূর্তে জাহ্নবী ব্যস্ত তার আসন্ন ছবি ‘পেড্ডি’ নিয়ে। এই ছবিতে তাকে দেখা যাবে রামচরণের বিপরীতে। ৬ জুন মুক্তি পাবে এই ছবি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪