| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় সাব্বির হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ২০:৪৪:৩৯:অপরাহ্ন  |  ৩০১ বার পঠিত
কুমিল্লায় সাব্বির হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে আমিনুল ইসলাম  সাব্বির হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে বেলা ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান। 

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর উল্লাসিত জনতা দেবিদ্বার থানা ঘেরাও করে ওই সময়ে অটোচালক আমিনুল ইসলাম সাব্বির মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১দিন পর মারা যায়। পরে ওই বছরের ৮ সেপ্টেম্বর সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজহারভুক্ত আসামী ছিলেন মুকুল চেয়ারম্যান। 

গ্রেপ্তারের সময় মোকবল বলেন, আমি কোন অন্যায়-অপরাধ করেনি, আমি জুলুমের শিকার হয়েছি। চেয়ারম্যান হওয়ার পর এলাকার কেউ বলতে পারবে না আমি কারও ওপর কোন অন্যায় অত্যাচার করেছি। আমাকে অন্যায়ভাবে হত্যা মামলা দেওয়া হয়েছে। আমি ওই মামলা সম্পর্কে কিছুই জানিনা। 

গ্রেপ্তার মো. মোকবল হোসেন মুকুল গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। 

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪