| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৪:১১:৫৯:অপরাহ্ন  |  ১৮৯৯ বার পঠিত
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। পারস্পরিক সহযোগিতা, তথ্যের সঠিক প্রবাহ এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

সোমবার (০৪ মে) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি হয় এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ে। তিনি সাংবাদিকদের সাথে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. কায় কিসলুসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং পুলিশের সাথে আরও কার্যকর সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। উভয় পক্ষই ভবিষ্যতে জনস্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪