| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে র‌্যাবের উপর হামলা, আহত ৩ জন আহত

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৭:০৪:২৫:অপরাহ্ন  |  ৫৩০ বার পঠিত
নারায়ণগঞ্জে র‌্যাবের উপর হামলা, আহত ৩ জন আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় পুলিশের বিশেষায়িত ইউনিট র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন র‍্যাব সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

পরে দুপুর আড়াইটার দিকে মুঠোফোনে সাজ্জাদ হোসেন বলেন, “তিনজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।”

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “হামলার ঘটনায় ৩ জন র‍্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকি দুজন নারায়ণগঞ্জেই চিকিৎসা নিচ্ছেন।”

তিনি আরও বলেন, “র‍্যাব একটি আলাদা সংস্থা। তারা সেখানে কী অভিযানে ছিল সেটা তারাই বলতে পারবে। এ বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই।”

ঘটনাস্থলে র‍্যাবের পাশাপাশি পুলিশের একটি দলও উপস্থিত ছিল বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪