ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: তিন বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন ফরিদপুর জেলার ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে একজনের হাত ও পা বিচ্ছিন্ন অপর দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার মাগরিব নামাজের সময় ভাঙ্গা উপজেলার পৌর সদরের এক্সপ্রেসওয়ে সড়কে। তিনজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দি গ্রামের সেলিম মোল্লার ছেলে মারুফ মোল্লা, একই গ্রামের আকাশ মোল্লা ও জুবায়ের মোল্লা তিন বন্ধু মিলে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘুরতে আসেন। মহাসড়কের প্রশস্ত রাস্তা দেখে আনন্দ ও উচ্ছ্বাসিত হয়ে ওঠে তিন বন্ধু। মারুফ মোল্লা তার দ'বন্ধুকে নিয়ে এতটাই দ্রুত গতিতে মোটরসাইকেল রেস করিতেছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং এর সাথে টক্কর লাগায় দুমড়ে মুচড়ে যায় তাদের মোটরসাইকেল।
দুর্ঘটনায় যুবক মারুফের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন ও অন্য দুজনের দেহ ছিটকে পড়ে ঘাসের উপর। পথচারীরা উদ্ধার করে জরুরীভাবে চিকিৎসার জন্য মারুফ মোল্লা ও আকাশ মোল্লাকে ঢাকায় ও অপর বন্ধুকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত তিন যুবক মারুফ, আকাশ ও জুবায়ের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দি গ্রামের বাড়ি বলে নিশ্চিত করেন মারুফ মোল্লার মামা ইমরান হোসেন। জুবায়ের ফরিদপুরে ও অন্য দুই বন্ধুর ঢাকায় চিকিৎসা চলছে।
এবিষয়ে জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত হয়েছেন তা পুলিশের জানা নেই।
রিপোর্টার্স২৪/মিতু