| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দা বাজারে ড্রেন সংস্কারের কাজ পরিদর্শন করলেন - ইউএনও

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৭:৫৭:২৯:অপরাহ্ন  |  ৩৬১ বার পঠিত
তারাকান্দা বাজারে ড্রেন সংস্কারের কাজ পরিদর্শন করলেন - ইউএনও

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাজারের পানি নিষ্কাশনের জন্য ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কারের কাজ সোমবার (৫মে) সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআমিনুল ইসলাম।

তিনি বলেন,ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা কারনে অল্প বৃষ্টিতে তারাকান্দা বাজারের জলবদ্ধতার সৃষ্টি হয়। এর প্রধান কারণ ছিলো ময়লা আবর্জনায় ড্রেন পানি নিষ্কাশনের ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তিনদিন ধরে চলছে এই ড্রেন পরিস্কারের কার্যক্রম।

ইউপি চেয়ারম্যান খাদেমুল আলম শিশির এই উদ্যোগটি গ্রহণ করেন ও উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় কাজ চলমান রয়েছে । কাজের গুণগত মান ও ময়লা কেমন পরিষ্কার হচ্ছে আশপাশের ব্যবসায়ীদের কাছে জিজ্ঞাসাবাদ সহ সাল্প সরিয়ে বিষয়টি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন নির্বাহী কর্মকর্তা।

বাজারে ব্যবসায়ী ও  বসবাসরতদের ময়লা ফেলার জন্য দুটি ডাস্টবিন করার দিক নির্দেশনাও দেন তিনি। 

এই উদ্যোগে বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে জলাবদ্ধতা নিয়ে কিছুটা সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪